প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 4, 2025 ইং
বিজিবি’র ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফুলবাড়ীতে প্রীতিভোজ

দিনাজপুর প্রতিনিধি:মোঃ মশিউর রহমান।।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ীস্থ ২৯ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে প্রীতিভোজ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১ অক্টোবর (রবিবার) দুপুর সাড়ে ১২টায় ২৯ বিজিবি ব্যাটালিয়ন চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মো. জাহিদ হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল রাশেদ আসগর, পিএসসি (জি)।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উত্তর-পশ্চিম রিজিয়ন সদর দপ্তর রংপুরের অপারেশন পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান, পিএসসি (ইঞ্জিনিয়ার্স), জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানজিরুল রহমান ভূঁইয়া (পদাতিক), দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মো. আহসান-উল ইসলাম, পিএসসি (আর্টিলারি)।
এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. মমিনুল করিম, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) দিনাজপুরের যুগ্ম-পরিচালক শাহ সুফিনুর নবী সরকার, কাস্টমস অফিস দিনাজপুরের সহকারী কমিশনার মনি-উল ইসলাম, পুলিশ পরিদর্শক (এলআই শাখা বিজিবি) শ্রী শ্যামল চন্দ্র বর্মন, ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন, ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর মোহাম্মদ আল কামাহ্ তমাল, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমান এবং প্রাণ গ্রুপের চেয়ারম্যান মশিউর রহমান।
অনুষ্ঠানে বিজিবি’র ২৯ ব্যাটালিয়নের কর্মকর্তাসহ অন্যান্য সৈনিক সদস্যরা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।স্থানীয় সাংবাদিকদের সরব উপস্থিতি অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে।
অনুষ্ঠান শেষে প্রীতিভোজে আমন্ত্রিত অতিথিদের আপ্যায়ন করা হয় এবং বিজিবি’র সেবামূলক ও নিরাপত্তামূলক কার্যক্রম নিয়ে ফলপ্রসূ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।