প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 4, 2025 ইং
স্বাস্থ্য সেবা থেকে অবহেলীত সাধারণ জনগন

মধ্যনগর উপজেলায় চামরদানী ইউনিয়ন দৌলতপুর গ্রামের রয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে। দীর্ঘদিন ধরে তালা ঝুলছে। ফলে (প্রায় )৪০টি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।ইউনিয়নবাসীর চিকিৎসাসেবার সুবিধার্থে তৎকালীন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হেকিম তালুকদার ভূমি দান করেন। এই ভূমিতে নির্মিত দোতলা ভবনে চামরদানী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ১৯৯১ সালে ২২ জুন উদ্বোধন করেন তখনকার ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল আউয়াল তালুকদার। তখন একজন চিকিৎসকও নিয়োগ দেওয়া হয়; কিন্তু কোনো কারণ না দেখিয়েই এক যুগের বেশি সময় ধরে এখানে চিকিৎসাসেবা বন্ধ রাখা হয়েছে।
মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউওনো মহদয়ের কাছে স্থানীয় অবহেলীত সাধারণ মানুষের দাবী এই স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কেন্দ্রটি দ্রুত চালু করার জন্য।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।