প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 4, 2025 ইং
ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

আব্দুল আলিম বিশেষ প্রতিনিধি পাবনা :
পাবনার ঈশ্বরদীতে রেললাইনে বসে ইয়ারফোনে গান শোনার সময় ট্রেনে কেটে ইমরান হোসেন (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ঈশ্বরদী-পাবনা রেলরুটের ভবানীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সকালে রেললাইনের পাশের কৃষিজমিতে কাজ করানোর জন্য কিছু দিনমজুর নিয়ে যান ইমরান। কাজের ফাঁকে তিনি রেললাইনে বসে ইয়ারফোনে গান শুনছিলেন। এ সময় পাবনার ঢালারচর থেকে রাজশাহীগামী ঢালারচর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের মামা হাবিবুর রহমান জানান, ইমরান বাবা-মায়ের একমাত্র সন্তান। গত বছর পাবনা এডওয়ার্ড কলেজ থেকে তিনি মাস্টার্স সম্পন্ন করেছেন।
ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সজ জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।