হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গতকাল ১ লা অক্টোবর ( বুধবার) সন্ধ্যায় রায়গঞ্জের ধামাইনগর ইউনিয়নের ধামাইনগর, কোমরপুর, কালিবাড়ী, ক্ষিরতলাসহ ৪/৫টি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন এবং শুভেচ্ছা বিনিময়কালে নগদ অর্থ বিতরণ করেন বিশিষ্ট সমাজ সেবক বিএনপি নেতা মির্জা মোঃ শাহিন ও সমাজ সেবক, মানিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইউনিয়ন ছাত্রদল,
মির্জা শাহিন বলেন, “পরিদর্শনের আগে যেমনটা ভেবেছিলাম, এসে দেখি তার থেকেও সুন্দর পরিবেশে পূজা উদযাপন হচ্ছে। দেখে মনে হয়েছে, আমাদের দেশের মানুষ সকল ধর্মের উৎসবকে আনন্দঘন পরিবেশে পালনে এগিয়ে এসেছে। এটি আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ।”
মনিরুল ইসলাম বলেন, “আপনাদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করেছি, সেটিই আমাদের বাংলাদেশ। আমরা যে সম্প্রীতির মধ্যে বসবাস করি, তা বিশ্বের কাছে তুলে ধরতে চাই।
এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খন্দকার মোঃ রমজান আলী, সাবেক সাধারণ সম্পাদক নবীর উদ্দিন, ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি কাজী মুদ্দীন কাজী, ইউপি চেয়ারম্যান প্রার্থী ইমতিয়াজ মাহমুদ খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রিপন হোসেন, ইউনিয়ন দূর্গা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মলিন চন্দ্র মাহাতো, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র মাহাতো, এবং বিএনপি ও অঙ্গদলের অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া পূজা উদযাপন কমিটি ও মন্ডপ কমিটির সকল সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।