প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 4, 2025 ইং
নাগরপুরে উৎসবমুখর পরিবেশে বিজয়া দশমী অনুষ্ঠিত

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বিজয়া দশমী। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে নাগরপুর উপজেলার বিভিন্ন স্থান থেকে প্রতিমা নিয়ে পূজারিরা সমবেত হন নাগরপুর সরকারি কলেজ মাঠে।
সেখানে আনন্দ উল্লাসে মেতে উঠেন হাজারো সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ও শিশু-কিশোর-কিশোরীরা। আগামীতে মা দূর্গাকে আসার আহবান জানিয়ে রাত ৮ দিকে একের পর এক প্রতিমা বিসর্জন দেন পূজারী ও ভক্তবৃন্দরা।
পূজা উদযাপন ফ্রন্ট নাগরপুর উপজেলা শাখার আহ্বায়ক শিব শংকর সূত্রধরের সভাপতিত্বে বিসর্জন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা নিবার্হী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান।
এ সময় সেনা ক্যাম্প কমান্ডার মেজর শাহিন কবির শুভ, টাঙ্গাইল জেলার এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট তৌফিক ইসলাম, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি ও বিভিন্ন পূজা মন্ডপের নেতারাসহ হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।