প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 4, 2025 ইং
নোয়াখালী হাতিয়ায় সন্ধ্যায় বিএনপি নেতার হাতে আটক যুবক, সকালে ঝুলন্ত মরদেহ উদ্ধার

নোয়াখালীর হাতিয়ায় চুরির অভিযোগে সালিশি বৈঠকের জন্য আটক এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৪ অক্টোবর) সকালে প্রকল্প বাজার এলাকার প্রধান সড়কের পাশে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম মো. জাফর (১৮)। তিনি উপজেলার চানন্দি ইউনিয়নের প্রকল্প বাজার এলাকার মো. জাকেরের ছেলে।
অভিযোগ উঠেছে, শুক্রবার সন্ধ্যায় বিএনপি নেতা সোহেল মাহমুদের নেতৃত্বে তাকে সালিশের নামে আটক করে নির্যাতন চালানো হয়। শনিবার সকালে প্রকল্প বাজার এলাকার প্রধান সড়কের পাশে একটি দোকানের বারান্দা থেকে জাফরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত জাফর গত সপ্তাহে চানন্দি ইউনিয়ন পশ্চিম শাখা বিএনপির সভাপতি সোহেল মাহমুদের বাড়িতে দিনমজুর হিসেবে কাজ শুরু করেন। দুই-তিন দিন কাজ করার পর তিনি কাউকে কিছু না জানিয়ে চলে যান। এ সময় বাড়ির আলমিরার চাবি, মোবাইল চার্জার ও কিছু আসবাবপত্র চুরির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
শুক্রবার সন্ধ্যায় আলী বাজার এলাকা থেকে জাফরকে ধরে মোটরসাইকেলে করে প্রকল্প বাজারে নিয়ে আসেন সোহেল মাহমুদ। সেখানে সালিশি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে জাফরের বাবাকেও ডাকা হয়। একপর্যায়ে বাবাকে বাড়ি পাঠিয়ে দিয়ে জাফরকে আটকে রেখে হুমকি ও নির্যাতন করা হয় বলে অভিযোগ উঠেছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।