প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 4, 2025 ইং
তাড়াশ ধামাইচ থেকে গুরুদাশপুর এর যে রাস্তার ২০ বছরে হয়নি কোন সংস্কার

মোঃ সোহাগ আলি (সিরাজগঞ্জ)
সিরাজগঞ্জ,তাড়াশ ধামাইচ বাজার থেকে নাটোর গুরুদাসপুর, মসিন্দা,নুহুর মোর পর্যন্ত সড়কের বেহাল অবস্থা নিয়ে স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিনের। এই সড়কটি এলাকায় গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ হলেও বর্তমানে এর অবস্থা খুবই খারাপ-রাস্তার বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। রাস্তার পিস উঠে গেছে, তা দেখে মানুষের মনে হতে পারে এই রাস্তা হয়তোবা কখনো পাকা হয়নি। আবার কোথাও কাদা পানিতে একেবারে দুরূহ হয়ে পড়েছে।
রাস্তার বেহাল দশায় স্থানীয়দের দৈনন্দিন যাতায়াত স্কুল কলেজগামী শিক্ষার্থীদের চলাফেরা এবং পণ্য পরিবহনে ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে। হালিম মন্ডল এর মোড় হতে নুহুর মোর পর্যন্ত সবচেয়ে বেশি জনদুর্ভোগ পোহাতে হয় বোরহান মন্ডলের বাড়ির পাশে। মাঝে মাঝে প্রাণহানির মতো ঘটনা ঘটে বলে জানা যায়।
যদি কখনো ধামাইচ এলাকাতে কোন পণ্য বাজারজাত করার প্রয়োজন হয় তাহলে তা মাথায় করে আনতে হয়। যদি কোন সময় বিয়ের মত বড় অনুষ্ঠান হয় তাহলে নূহুর মোরে গাড়ি দেখে পায়ে হেঁটে আসতে হয় বলে সরে জমিনে দেখতে পাওয়া যায়। ধামাইচ থেকে নূরহুর মোর রাস্তার পরিমাণ ১.৫০ কিলোমিটার। বর্ষার সময় পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে পড়ে।
ধামাইচ বিলচলন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী গন শহিদুল ইসলাম সোহান, সজীব, রুবেল, নিয়ামুল, ববিতা, জেসমিন সহ আরো অনেকে জানাই অনেক সময় রিক্সা-ভ্যানতো দূরের কথা পায়ে হেঁটেও চলাচল কঠিন হয়ে পড়ে। তাড়াশ এবং গুরুদাসপুর এর এলাকার প্রধান সংযোগ সড়ক হল এটা। এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার জনসাধারণ চলাচল করে। ধামাইচ হাট সপ্তায় দুইদিন হয়ে থাকে। রবি মৌসুমের সকল ফসল এই হাটে বিক্রি করে থাকে কৃষক গন।
রাস্তার খারাপ অবস্থা হওয়ার কারণে বাহির থেকে বেপারী আসতে পারে না তার ফলে ফসলের সঠিক মূল্য পায়না কৃষক গন। গাড়ির পরিবর্তে কখনো কখনো প্রাচীন পদ্ধতি নৌকাতেই ফসল বাজারজাত করতে হয়। এই এলাকাতে একটি মাধ্যমিক বিদ্যালয় সহ সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে বলে আমরা জানতে পারি। এছাড়াও ব্যাংক, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে বলে আমরা জানতে পারি।
মোঃ সাগর আলী, নাসিম উদ্দিন তোতা, বালিজুর রহমান বিপু,মোহাম্মদ নাসির সর্দার গন বলেন তাদের যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন না হওয়াতে তাদের জীবনমান উন্নয়ন ঘটতে বাধা গোস্ত হচ্ছে। এই রাস্তা দিয়েপ্রায় ২৫-৩০টি গ্রামের সাধারণ মানুষ যাতায়াত করে থাকেন।ধামাইচ একটি বাণিজ্যিক এলাকা হওয়ার পরেও তাদের এমন অন উন্নত রাস্তার জন্য দুঃখ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা।
এই রাস্তাটি স্থানীয় বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও কৃষি পণ্য পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ হলেও অবহেলার কারণে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারী ও যানবহন গুলোকে।
স্থানীয়দের দাবি বহুবার সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করা হলেও এখন পর্যন্ত কোন স্থায়ী মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি। তারা দ্রুত রাস্তা সংস্কারের ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় প্রশাসন ও সড়ক বিভাগের প্রতি জোর দাবি জানিয়েছেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।