প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 4, 2025 ইং
এমপি পদে মাওলানা এম. এ. হানিফ সরকারকে সমর্থনের দাবিতে বিশাল মিছিল

স্টাফ রিপোর্টার : সজিব মন্ডল
আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-৬ আসনে রাজনৈতিক তৎপরতা বাড়ছে। শুক্রবার বিকেল ৩টায় " ইসলামী আন্দোলন বাংলাদেশ "গাজীপুর মহানগরের উদ্যোগে এক বিশাল মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি টঙ্গী বাজার থেকে শুরু হয়ে বোর্ড বাজার প্রদক্ষিণ করে পুনরায় টঙ্গী বাজারে এসে সমাপ্ত হয়।
মিছিলে " ইসলামী আন্দোলন বাংলাদেশ" গাজীপুর মহানগরের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন, শিক্ষানুরাগী ও সমাজসেবক জননেতা আলহাজ্ব মাওলানা এম. এ. হানিফ সরকারকে গাজীপুর-৬ আসনে এমপি হিসেবে দেখতে চাওয়ার দাবিতে স্লোগান দেওয়া হয়। অংশগ্রহণকারীরা বলেন, জনগণের আস্থা ও সমর্থন নিয়ে তিনি এলাকার উন্নয়ন এবং শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
এসময় উপস্থিত নেতাকর্মীরা বলেন, গাজীপুর-৬ আসনের সর্বস্তরের জনগণ মাওলানা এম. এ. হানিফ সরকারকে জাতীয় সংসদে পাঠাতে দৃঢ় সংকল্পবদ্ধ। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা আসন্ন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভূমিকার কথা উল্লেখ করেন। শান্তিপূর্ণভাবে সমাপ্ত এ মিছিলে বিপুল সংখ্যক জনতার উপস্থিতি লক্ষ্য করা যায়।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।