প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 2, 2025 ইং
শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমী উপলক্ষে মূলঘর ইউনিয়নের ০৭টি পূজা মণ্ডপ পরিদর্শন

সনাতনী ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমী উপলক্ষে মূলঘর ইউনিয়নের ০৭টি পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির যুবদলের নেতৃবৃন্দ।দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায়,
রাজবাড়ী ০১ আসনের সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা ও সহমর্মিতা পৌঁছে দেন মূলঘর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব, জাকির সেক এবং মুলঘর ইউনিয়নের যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ
তিনি বলেন, "তারেক রহমান সব সময় আপনাদের পাশে আছেন। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পূজার পরিবেশ নিশ্চিতে আমরা সর্বাত্মক সহযোগিতা করবো।"
ইউনিয়নভিত্তিক পূজা পরিদর্শনঃ
মূলঘর ইউনিয়নে সর্বমোট ০৭ টি পুজা মণ্ডপ আছে,
এ সময় তারা সকল পূজা মণ্ডপে গিয়ে বলেন, “সম্প্রীতির বাংলাদেশ গড়তে সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা বিএনপির অন্যতম লক্ষ্য। আমরা সম্প্রীতির বন্ধনকে আরও শক্তিশালী করতে চাই।”
এছাড়াও উপস্থিত ছিলেন নির্যাতিত নেতা মাহতাব উদ্দিন মানিক মূলঘর ইউনিয়ন বিএনপির সদস্য।
বিএনপির কেন্দ্রীয় আহ্বান অনুযায়ী দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে সকলকে সজাগ থাকার আহ্বান জানানো হয় এবং দলীয়ভাবে পূজা মণ্ডপ গুলোতে সহমর্মিতা ও নিরাপত্তার বার্তা পৌঁছে দেওয়া হয়। এবং যে কোন প্রয়োজনে মূলঘর ইউনিয়ন যুবদল তাদের কে পাশে থাকার আশ্বাস ও দেন। "
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।