প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 2, 2025 ইং
ফুলবাড়ীতে বিভিন্ন দুর্গামন্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা সোহেল

জাকারিয়া মিঞা, স্টাফ রিপোর্টার (কুড়িগ্রাম) :
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিভিন্ন শারদীয় দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন কুড়িগ্রাম-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।
০১ অক্টোবর, বুধবার সকালে ফুলবাড়ী কেন্দ্রীয় মন্দিরে শারদীয় দুর্গাপুজা মন্ডপ পরিদর্শন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বিএনপি সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল, সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন সরকার, সাবেক উপজেলা ছাত্রদল ও যুবদলের সভাপতি শামসুজ্জামান হাসু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এইচ এম বাবুল, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল খালেক, সদস্য সচিব অর্পূব লাল সেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক রেজাউল ইসলাম রেজা, ফুলবাড়ী সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, শিমুলবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রুকুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।