প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 2, 2025 ইং
ফুলবাড়ীতে সম্প্রীতির বন্ধনে একই মাঠে মসজিদ ও মন্দিরে চলছে উপাসনা

জাকারিয়া মিঞা
ফুলবাড়ী, কুড়িগ্রাম।
ফুলবাড়ীতে কাচারী মাঠে একসাথে চলছে মসজিদ ও মন্দিরে দুই সম্প্রদায়ের ধর্মীয় কার্যক্রম। উপজেলার মানুষ যুগের পর যুগ রেখে চলেছে সম্প্রীতির উজ্জল দৃষ্টান্ত। উপজেলার ঐতিহ্যবাহী কাচারী মাঠে একপ্রান্তে কাচারীমাঠ জামে মসজিদে প্রায় ৪০ বছর ধরে মুসলমানরা পাঁচ ওযাক্ত নামাজ আদায় করছে।
এর পাশে ৩০ গজের মধ্যে রয়েছে ফুলবাড়ী কেন্দ্রীয় পূজা মন্দির। দুই সম্প্রদায় পাশাপাশি ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করলেও এখানে কখনো কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মসজিদে আযান ও নামাজের সময় মন্দিরের পূজা অর্চনা বন্ধ রাখে হিন্দুরা। সম্প্রীতির এ বন্ধন অটুট রাখতে তৎপর উভয় সম্প্রদায়ের মানুষ।
কাচারীমাঠ জামে মসজিদের মুয়াজ্জিন সফিকুল ইসলাম বলেন, আমি ২২ বছর এ মসজিদে মুয়াজ্জিনের দাযিত্ব পালন করছি। পাশাপাশি মসজিদ ও মন্দির থাকলেও ধর্মীয় ইবাদত নিয়ে মুসলমান ও হিন্দুদের মধ্যে কখনো কোন ঝগড়া বিবাদ হয়নি।
এ মসজিদের মুসল্লি উপজেলা হোটেল রেস্তোরা শ্রমিক ইউনিয়নের সভাপতি নুরজামাল, ডাঃ মোঃ আমির হোসেন, খোচাবাড়ী মোস্তাকিয়া দাখিল মাদরাসার সুপার মুহাঃ শামছুল হক সরকার, মুসল্লিপাড়া বালিকা দাখিল মাদরাসার সুপার নুরুজ্জামান মিয়া জানান, ফুলবাড়ীতে যুগযুগ ধরে ধর্মীয় সম্প্রীতি বজায রয়েছে। কাচারী মাঠে পাশাপাশি মসজিদ ও মন্দিরে চলে ধর্মীয় উপাসনা। নামাজ ও আযানের নির্ধারিত সময়ে মন্দির কর্তৃপক্ষ তাদের পূজা অর্চনা বন্ধ রাখে, যাতে মসজিদের মুসল্লিদের নামাজ আদায়ে কোন অসুবিধা না হয়। পাশাপাশি দুর্গাপূজা উপলক্ষে এ মাঠে চলছে মেলা। হিন্দুদের সকল ধর্মীয় অনুষ্ঠান যাতে নির্বিঘ্নে চলে সেজন্য আমরা তাদের সহযোগিতা করছি।
ফুলবাড়ী কেন্দ্রীয় মন্দিরের সভাপতি বীরেন্দ্র নাথ রায় বলেন, সম্প্রীতির মেলবন্ধন ও নিদর্শন ফুলবাড়ী কাচারী মাঠ। আমাদের ধর্মীয় অনুষ্ঠানে পাশের মসজিদের মুসল্লিরা সব সময সহযোগিতা করেন। এখানে হিন্দু মুসলমানের মধ্যে কোন বিভেদ নেই। সম্প্রীতির এ বন্ধন চিরদিন অটুট থাকবে বলে আমরা বিশ্বাস করি।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।