প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 2, 2025 ইং
গোপালগঞ্জর-কোটালীপাড়ায়,মহাসমারোহে, দেবী দূর্গার মহানবমী পূজা উৎযাপন

সঞ্জয় বাড়ৈ
মাদারীপুর প্রতিনিধি।
গোপালগঞ্জ জেলার, কোটালীপাড়া উপজেলার বিভিন্ন মন্দির,জগৎজননী দূর্গার মহানবমী পূজা অনুষ্ঠিত হয়েছে। এবছর গোপালগঞ্জ জেলায়,মোট ১২৮৫ টি
পূজা মন্ডপে দেবী দূর্গার পূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে,কোটালীপাড়ায়-৩২১টি,সদর উপজেলায় -৩৫৩টি,মুকসুদপুরে-২৯৮টি,
কাশিয়ানীতে-২২৪টি এবং টুঙ্গিপাড়া উপজেলায় -৯০ টি পূজা মন্ডপে, মা দূর্গার পূজা অনুষ্ঠিত হচ্ছে। কোটালীপাড়ার বিভিন্ন ইউনিয়ন-কুশলা,কলাবাড়ী , রামশীল,মান্দ্রা,কান্দি,সুয়াগ্রাম,সাদুল্লাপুর ও হিরন ইউনিয়নে পূজা অনুষ্ঠিত হয়েছে। সাদুল্ল্যাপুরের বিভিন্ন মন্দির -নৈয়ারবাড়ী সার্বজনীন দূর্গা মন্দির, পীড়ারবাড়ী মন্দির, লখন্ডা,তুলশীবাড়ী,লাটেঙ্গা মন্দির, ভাঙ্গারহাট,ভুতেরবাড়ী সহ বিভিন্ন মন্দির মহাসমারোহে মা দূর্গার মহানবমী পূজা অনুষ্ঠিত হচ্ছে। সবচেয়ে সুশৃঙ্খল ও সুস্থধারার সাংস্কৃতিক চর্চার মাধ্যমে অনুষ্ঠান পরিচালনা করছে -নৈয়ারবাড়ী সার্বজনীন দূর্গা মন্দির। তারা প্রতিযোগিতা মূলক বিভিন্ন ইভেন্ট যেমন-১।গীতা পাঠ প্রতিযোগিতা ২।সংগীত প্রতিযোগিতা ৩।নৃত্য প্রতিযোগিতা ৪।কুইজ প্রতিযোগিতা ৫।উলুধ্বনি প্রতিযোগিতার মাধ্যমে, মায়ের প্রতি তাদের শ্রদ্ধা ও বিনোদন প্রকাশ করছে। আজ মহানবমী পূজা শুরু সকাল ৯.০০ঘটিকায় এবং অঞ্জলি প্রদান শুরু হয় সকাল ১১টায়।দেশ ও জাতির কল্যান কামনায় প্রার্থনা করা হয়, সকাল ১২টায়।এরপর মহাপ্রসাদ বিতরনের মাধ্যমে অনুষ্ঠানের যবনিকা টানা হয়।
নৈয়ারবাড়ী সার্বজনীন মন্দিরে, সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় সন্ধা৭.০০ঘটিকায় এবং চলে রাত ০২টা পর্যন্ত।। আগামী ০২রা অক্টোবর, শুভ বিজয়ার আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ০৫দিন ব্যাপি উৎসবের পরিসমাপ্তি ঘটবে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।