প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 1, 2025 ইং
সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা নিয়ে দূর্গা পূজার মন্ডবে জনাব মোঃ ফখরুল ইসলাম

সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা নিয়ে দূর্গা পূজার মন্ডবে গলাচিপা উপজেলা বিএনপির নেতা ফখরুল ইসলাম মৃধা। তিনি গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের বাদুড়া হাট ও নোমোর স্টানে পূজা মন্ডব পরিদর্শন করেন ও নগত অর্থ প্রদান করেছেন। শুভেচ্ছা বিনিময়কালে মোঃ ফখরুল ইসলাম বলেন ধর্ম যার যার উৎসব সবার। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আমরা সবাই মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। তিনি আরো বলেন বাংলাদেশে যুগ যুগ ধরে সাম্প্রদায়িক ঐক্য ও সৌহার্দ্য বজায় রেখে চলেছে,সেটি রক্ষা করা আমাদের দায়িত্ব ও কর্তব্য।একই সাথে তিনি সতর্ক করেন যে কিছু গোষ্ঠী রাজনৈতিক উপকারের জন্য বিভাজন সৃষ্টি করতে পারে তাই সবাই কে এ ধরনের অপচেষ্টার বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান। তিনি এসময় দূর্গা পূজার মন্ডবে গিয়ে পুরোহিত ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন ও নগত অর্থ প্রদান করেছেন। তিনি বলেন অতীতে ও সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে বিএনপি ছিল আজও আছে ভবিষ্যতেও থাকবে। এসময় স্থানীয় বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।