প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 1, 2025 ইং
ছাতকে কলিম উদ্দিন আহমেদ মিলনের পূজামণ্ডপ পরিদর্শন

মুহাম্মদ নাজমুল হাসান জুয়েল
সুনামগঞ্জের ছাতক পৌর শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন। মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর রাত ৯টা থেকে তিনি মহামায়া যুব সংঘ মণ্ডপ থেকে পূজা পরিদর্শন শুরু করেন।
তিনি মহামায়া সংঘ রেল কলোনি, শিব মন্দির, কালীবাড়ি, গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়া, মণ্ডলীভোগের শ্রী শ্রী চৈতন্য সংঘ, ত্রিনয়নী, তাতিকোনা ও রাখালতলা পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় প্রতিটি মণ্ডপে উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও পূজার সার্বিক খোঁজ খবর নেন।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ছাতক পৌর বিএনপির আহ্বায়ক শামসুর রহমান শামসু, যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সুমেন, ফজলুল করিম বকুলসহ ছাতক উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।