প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 1, 2025 ইং
ভূরুঙ্গামারীতে ব্রিজে কাজে অনিয়মে এলাকাবাসীর বাঁধা

আব্দুল ওয়াহাব, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি।
কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলা, বলদিয়া ইউনিয়নে দক্ষিণ বলদিয়া গ্রাম ও সুবলপার বাজার সংযোগ ব্রিজ নির্মাণ কাজে বিভিন্ন অনিয়ম দেখা গেছে। ব্রিজের চেয়ে রাস্তা অনেকটাই সরু করছে।রাস্তার গাইড ওয়াল যেখানে বসানোর কথা সেখানে বসায় নাই,বসায়ছে রাস্তার মাঝে। দুই পাশে গাইড ওয়াল রাস্তার মাঝখানে বসানোর কারনে চলাচলের রাস্তা অনেকটা সরু হয়েছে। সেই সরু রাস্তায় একটি অটো গেলে সেখান দিয়ে একটি মোটর সাইকেল কাটা মুশকিল হয়ে পরে। এই রাস্তা কাজের ব্যাপারে এলাকার সচেতন নাগরিক বিভিন্ন বার বাঁধা দিয়েছেন, এতে কোন প্রকার সমাধান হয়নি।এলাকা বাসি কাজ বন্ধ করে দিলে ব্রিজের মেনেজার মোঃজুয়েল মিয়া, সঠিক ভাবে কাজ না করে, থানায় অভিযোগ দিয়ে পুলিশ এনে বিভিন্ন ভয় ভিতি দেখায়। এলাকাবাসি ভূরুঙ্গামারী উপজেলা ইন্জিনিয়ারের সাথে কথা বলে, ইন্জিনিয়ার সাহেব ও কোন পদক্ষেপ নেন না। এলাকাবাসির ইন্জিনিয়ারের কাছে দাবী করেন গাইড ওয়াল ভেঙ্গে সঠিক ভাবে কাজ করার জন্য অনুরোধ করেন। আরও বলেন এটাই আমাদের একমাএ প্রধান সড়ক এক দিনের বৃষ্টিতে ধসে নেমে গেছে। দ:বলদিয়া রাঙ্গালের কুটি গ্রামের একটা মূল পয়েন্ট সুবলপাড় বাজার ও সুবলপাড় বহুমুখী উচ্চ বিদ্যালয়। এই ব্রিজ দিয়ে রাঙ্গালীরকুটি থেকে সুবলপাড় উচ্চ বিদ্যালয়ে যায় শতাধিক ছাত্র ছাত্রী তারাও ভোগান্তির মুখে পরবে।তাই সকল দিক বিবেচনা করে দ: বলদিয়া রাঙ্গালের কুটির মানুষ ব্রিজ এর দুই মাথায় সঠিক কাজ চাচ্ছে,কিন্তু ব্রিজ এর মেনেজার ভালো কাজের আশ্বাস দিয়ে একদম নরমাল কাজ করছে।সে জন্যে এলাকার সচেতন নাগরিক ও ছাত্ররা ইন্জিনিয়ার এনে কাজ টা করতে বলে। তাদের কথা যদি আমাদের রাস্তা না টেকে আমরা ব্রিজ দিয়ে কি করবো।আগে আমরা কাপড় ভিজিয়ে রাস্তা পারাপার হয়েছি। আর এখন আমাদের ব্রিজ হওয়ার পরও আবার কাপড় ভিজিয়ে ব্রিজে উঠতে হয়, তাহলে আমাদের রাস্তা ব্রিজ কোনটাই চাই না।এলাকার সচেতন নাগরিকরা বলেন ব্রিজের মেনেজার জুয়েল রাস্তার গাইড ওয়াল সঠিক ভাবে না বসিয়ে আমাদের টাকার লোভ দেখায়। আমরা টাকা নিয়ে নিজের পায়ে কুড়াল মারতে চাই না, আমাদের সঠিক ভাবে কাজ করে দিতে হবে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।