প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 1, 2025 ইং
পার্বতীপুরে দুর্গাপূজা উপলক্ষে নতুন কাপড় বিতরণ

দিনাজপুর জেলা প্রতিবেদকঃমোঃ মশিউর রহমান।।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের পার্বতীপুর পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে নতুন কাপড় বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (গতকাল) সন্ধ্যায় পার্বতীপুর পৌর শহরের ওম শান্তি ইব্রাহীম নগর হরিজন পূজা মণ্ডপে এই কাপড় বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে বিধবা ও বৃদ্ধ নারীদের অগ্রাধিকার দেওয়া হয়।
উক্ত উদ্যোগের আয়োজক ছিলেন পার্বতীপুর পৌর বিএনপির ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী ও মহিলা দলের ওয়ার্ড সভাপতি সোহাগী বেগম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর যুবদলের ৯ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক এজাজুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য জয়নালসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সোহাগী বেগম বলেন, ‘সমাজের অবহেলিত মানুষের সঙ্গে পূজার আনন্দ ভাগাভাগি করতেই আমার এই ছোট্ট উদ্যোগ। অসহায়দের পাশে দাঁড়ালে আল্লাহ খুশি হন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।