প্রিন্ট এর তারিখঃ Mar 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 30, 2025 ইং
সিরাজগঞ্জ এর চলন বিলে ৮ ব্যবসায়ীর জরিমানা

মোঃ সোহাগ আলী।।
আজ ভরবেলা ৩০ শে সেপ্টেম্বর রোজ মঙ্গলবার তাড়াশ উপজেলা সহকারি কমিশনার( ভূমি) এ.জেড নাহিদ হাসান তাড়াশ উপজেলার বিভিন্ন স্থানে চলন বিলের শামুক আহরণ এর অভিযোগে বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এই মোবাইল কোর্টের মাধ্যমে ৮জন ব্যক্তির আলাদা আলাদা মামলায় সর্বমোট ১৬,০০০ টাকা জরিমানা করা হয়। সেই সাথে যে যে স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় সেখানে সেখানে সতর্কমূলক বার্তা দেওয়া হয়। যেন কোন নাগরিক দেশের, জনস্বার্থের,পরিবেশের ক্ষতি হয় এমন কোন কার্যকলাপে জড়িত না থাকে। যদি কোন ব্যক্তি অপরাধমূলক কোন কর্মকান্ডের সাথে জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে।তিনি আরো বলেন যদি সামনের দিনে কোন শামুক ব্যবসায়ীর কথা জানতে পারেন তাহলে এর চেয়ে অনেক বড় শাস্তির বিধান রাখা হবে তার জন্য। তিনি আরো বলেন এই ধরনের মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে চলন বিলের পরিবেশের ভারসাম্য, বস্তুতন্ত্র, খাদ্য শৃংখল, আমরা অটল রাখতে পারবো । জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে। এই মোবাইল কোর্ট পরিচালনা করার সময় সাথে ছিলেন উপজেলা মৎস্য অফিস্যার ও তার টিম,বন্যপ্রাণী পরিদর্শক রাজশাহী, তাড়াশ থানার এসআই সহ তার টিম।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।