প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 28, 2025 ইং
মুক্ত জলাশয়ে মাছ চাশের নামে যাকে তাকে জমি ইজারা দেয়া যাবে না: মৎস উপদেষ্টা

মোঃ আলী তানভীর।।
মুক্ত জলাশয়ে মাছ চাষের নামে যাকে-তাকে জমি ইজারা দেওয়া যাবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, শুধুমাত্র যারা মৎস্য ব্যবস্থাপনায় জড়িত, তাদেরকেই জমি ইজারা দেওয়ার বিষয়টি বিবেচনা করা উচিত। মাছের প্রজনন পরিবেশ বজায় রাখতে প্রজনন ক্ষেত্রগুলোতে পর্যটন কার্যক্রম নিয়ন্ত্রণ করার কথাও উল্লেখ করেন তিনি।
রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহে মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বার্ষিক গবেষণা অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন কর্মশালায় তিনি এ কথা বলেন।
নির্বাচন প্রসঙ্গে ফরিদা আখতার জানান, ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের পূর্ণ প্রস্তুতি রয়েছে। এ বিষয়ে বাইরের কারও বক্তব্যে তিনি মন্তব্য করবেন না বলেও জানান উপদেষ্টা।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।