
মোঃ মশিউর রহমান।।
খানসামায় ৮ টিমের হা-ডু-ডু খেলার আজ তৃতীয় খেলা অনুষ্ঠিত হয়েছে।
আধুনিক খেলার ভিড়ে হারিয়ে যেতে চলেছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী সেই হাডুডু বা কাবাডি খেলা। হারিয়ে যাওয়া খেলাটির অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে ও যুবসমাজকে মাদকমুক্ত রাখতে দিনাজপুরের খানসামায় আয়োজন করা হয়েছে হাডুডু প্রতিযোগিতা। ৮ টিমের এ তৃতীয় খেলায় অংশগ্রহণ করে চিরিরবন্দর ভাই ভাই ক্লাব বনাম মালয়রপাড় মামা ভাগিনা ক্লাব খানসামা।
মালয়রপাড় মামা ভাগিনা ক্লাব খানসামা ১৬৪
পয়েন্ট, চিরিরবন্দর ভাই ভাই ক্লাব ১৫০ পয়েন্ট,১৪ পয়েন্টের ব্যবধানে চিরিরবন্দর ভাই ভাই ক্লাবকে
পরাজিত করে মালয়রপাড় মামা ভাগিনা ক্লাব খানসামা বিজয়ী হয়েছেন।
দিনাজপুরের খানসামায় শুক্রবার (২৭সেপ্টেম্বর ) বিকেলে উপজেলার ২নং ভেড়ভেরী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বিন্দারন (টুপার বাজার) ৮০ নং কালির বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে নবুশাহ পাড়া স্পোর্টিং ক্লাব আয়োজিত ৮ টিমের হাডুডু টুর্নামেন্ট-২০২৫ এর এ হাড্ডাহাড্ডি খেলার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন,
২ নং ভেরভেরী ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব রিয়াজুল ইসলাম বাবুল।