প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 28, 2025 ইং
পার্বতীপুরে সম্পদ দক্ষতা ও উদ্ভাবন প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত

মোঃ মশিউর রহমান।।
পার্বতীপুরে সম্পদ দক্ষতা ও উদ্ভাবন প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত।
দিনাজপুরের পার্বতীপুরে অনুষ্ঠিত হলো “সম্পদ দক্ষতা প্রতিযোগিতা ২০২৫”। শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০ টায় পার্বতীপুর সরকারি কারিগরি স্কুল ও কলেজ প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিটিএফ, ঢাকার সম্পদ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক-০৩ মোঃ মনজুরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহমুদ হোসেন রাজু, এবং পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পার্বতীপুর সরকারি কারিগরি স্কুল ও কলেজের অধ্যক্ষ মোঃ আহসান হাবিব।
বিশ্বব্যাংক ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের অর্থায়নে সম্পদ (ASSET) প্রকল্পের আওতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দক্ষতা ও উদ্ভাবনের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং কারিগরি শিক্ষার মানোন্নয়নই এ প্রতিযোগিতার মূল লক্ষ্য বলে আয়োজকরা জানান।প্রকাশকঃ দৈনিক জনতার খবর।দিনাজপুর জেলা প্রতিবেদকঃ মোঃ মশিউর রহমান। তারিখঃ২৭সেপ্টেম্বর ২০২৫।মোবাইল ০১৭৭৪৭০০৪৬০
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।