প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 28, 2025 ইং
ময়মনসিংহ-শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে বারো লক্ষাধিক টাকার গরু ও চোরাচালানী মালামাল আটক

মুহাম্মদ শাহ্আলম।।
ময়মনসিংহ ও শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে আটক হয়েছে বারো লক্ষাধিক টাকার ভারতীয় গরু ও চোরাচালানী মালামাল। গতরাত থেকে ভোর পর্যন্ত টানা অভিযানে এসব মালামাল জব্দ করেছে বিজিবি।
ময়মনসিংহ ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান জানান,
গোপন সংবাদের ভিত্তিতে হালুয়াঘাটের নামছাপাড়া, বেতলতী, নলকুড়া এবং শেরপুরের নালিতাবাড়ীর রঙ্গনপাড়া ও মায়াকাশি সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালায়। এসময় অভিযানে ভারতীয় গরু ৬টি, জনসন বেবি লোশন ৬১৪ পিস, জিলেট ব্লেড ৫০ হাজার পিস এবং একটি মোটরসাইকেলসহ সর্বমোট ১২ লাখ ৫৭ হাজার ৮৮০ টাকার চোরাচালানী মালামাল আটক করা হয়।
ময়মনসিংহ -শেরপুর সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে এবং এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।