
ধামরাই প্রতিনিধি।।
ধামরাই পূজা মন্টবে ডিউটি শেষে ফেরার পথে আনসার সদস্য খুন, ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে করেছে পুলিশ।
গতরাতে ধামরাই উপজেলার সিংশ্রী গ্রামে পূজা মন্ডপে ডিউটির পর বাড়ি ফিরছিলেন আনসার সদস্য শাকিল হোসেন (২৫)। শাকিল হোসেন শিংস্রি বাজারে পৌঁছালে পূর্বে থেকে উঠ পেতে থাকা মুকুল সহ ১৫ সদস্য একটি দল মুকুলের প্রতিরোধ করে। এরপর তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি আঘাত করে। এ সময় আনসার সদস্য শাকিল গুরুতর আহত হয়, আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। চিকিৎসাধীন অবস্থায় শাকিল মারা যায়।
এ ঘটনায় শাকিল এর মামা সোরহাব হোসেন বাদী হয়ে ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ততিনজনকেআটক করেন। আটকৃত হলেন,খাদেম আলী ,মিজানুর রহমান, মিয়াজউদ্দিন।
ধামরাই থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম জানান, জমি সংক্রান্ত বিরুদ্ধে কেন্দ্র করে, পূর্ব শত্রুতার যে ধরে এই খুনের ঘটনা ঘটেছে। ঘটনার পর তিনজন কাটা করা হয়েছে।