এসকে এম মহসিন রেজা।।
খুলনার কয়রায় প্রান্তিক মানুষের চোখের রোগ নির্ণয় ও চিকিৎসা সেবা নিশ্চিতে বিনামুল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) উপজেলার বাগালী ইউনিয়নের ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০টা ৩০ মিনিট থেকে শুরু হয়ে বিকাল ৪ টা ৩০ মিনিট পযর্ন্ত বিনামুল্যে চক্ষু চিকিৎসা শিবির কার্যক্রম পরিচালিত হয়।
জানা গেছে এই চক্ষু চিকিৎসা সেবাটি ফোকাস এইড'র উদ্যোগে এবং গ্রামীণ চক্ষু হাসপাতালের সহযোগিতায় এই সেবা প্রদান করা হয়।
এই সেবা কার্যক্রম বিষয়ে আরো জানা গেছে যে, ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জবাব আতিয়ার রহমান ও নারানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই সেবা কার্যক্রমের উদ্ভোধন করেন।
দিনভর এই চিকিৎসা ক্যাম্পে অত্র ইউনিয়নের বিভিন্ন এলাকার অত্যন্ত পাঁচ শতাধিক রোগী এ সেবা গ্রহণ করেন বলে জানা গেছে।
এদিকে সেবা নিতে আসা মোহাম্মদ কাওছার আলী বলেন- দীর্ঘদিন ধরে আমার চোখ দিয়ে পানি পড়তো এবং চোখে ঝাঁপসা দেখি, কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে উন্নত চিকিৎসার জন্য খুলনা অথবা দেশের অন্য কোনো জায়গাই যেতে পারিনি।
আজকে এখানে শুনেছি চোখের বড় ডাক্তার আসবে তাই এসেছি।
চিকিৎসা নিতে আসা আর একজন রোগি বলেন, আমার চোখ দিয়ে পানি ঝরে এবং ঝাপসা দেখি এখানে বিনামুল্যে ডাক্তার দেখাছি, তারা আমার চোখ পরীক্ষা নিরেক্ষে শেষে চোখের অপারেশন লাগবে বলেছে, কিন্তু আমার অর্থ না থাকার করণে তারা আমার এবং এখানে আমরা যারে এসেছি সকলকে বিনামুল্যে চোখের চিকিৎসা দিবে এবং অপারেশন করিয়ে দিবে বলে আমাদের জানিয়েছে।
বিনামুল্যে চক্ষু চিকিৎসা দিতে আসা ডাক্তার সুহানুর রহমান বলেন যে, আমরা গ্রামীণ চুক্ষ হাসপাতালের সহযোগিতা এবং ফোকাস এইড'র পক্ষ থেকে নয় সদস্য বিশিষ্ট একটি চিকিৎসক টিম এসেছি।
এবং দিনভর চোখের বিভিন্ন পর্যায়ের রোগীদের চিকিৎসা সেবা দিয়েছি আর উন্নত পরীক্ষা নিরেক্ষার মাধ্যমে ৪২ জন রোগীর বিনামুল্যে অপারেশন করার জন্য সাতক্ষীরা গ্রামীণ চোক্ষ হাসপাতালে পাঠানো হবে এবং উন্নত চিকিৎসা প্রদান করা হবে।