প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 28, 2025 ইং
কাজিপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব আলিফের জন্মদিন পালিত

মোঃ শরিফুল ইসলাম।।
সিরাজগঞ্জের কাজিপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব মো. আলিফের জন্মদিন গতকাল (২৭/০৯/২৫ইং) সাড়ম্বরে পালন করা হয়েছে। এ উপলক্ষে ছাত্রদলের নেতাকর্মীরা এক আনন্দঘন পরিবেশে দিনটি উদযাপন করেন।
জন্মদিনে কেক কেটে শুভেচ্ছা জানানো হয় মো. আলিফ সরকারকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় যুবদল, স্বেচ্ছাসেবকদলের নেতৃবৃন্দ।
এই সময় তারা বলেন, আলিফ একজন নিষ্ঠাবান ও সংগ্রামী ছাত্রনেতা, যিনি দলীয় আদর্শ ও সংগঠনের প্রতি সর্বদা দায়বদ্ধ। তার নেতৃত্বে কাজিপুরে ছাত্রদল আরও সুসংগঠিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।