প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 28, 2025 ইং
গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়এ শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা

গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় এর শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিগত ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিভাবক, ২৪ সেপ্টেম্বর বুধবার ১০ম শ্রেণির খ ও ঘ শাখার এবং ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার ক ও গ শাখার প্রাক নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রায় ৯৫% অভিভাবক উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মানিত অভিভাবকদের আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানানো হয় এবং আগামী নির্বাচনী পরীক্ষায় শিক্ষার্থীদের ভাল ফলাফলের নিমিত্তে শিক্ষার্থীদের নিয়মিত স্কুলে উপস্থিত রাখা, বাসায় লেখাপড়ার দিকে নজর দেয়া এবং মোবাইল ফোন থেকে দূরে রাখার জন্য অনুরোধ জানানো হয়।
উল্লেখ্য ফলাফল / প্রগ্রেস রিপোর্ট শিক্ষার্থীদের কাছে না দিয়ে সরাসরি অভিভাবকদের কাছে দেয়া হয়।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।