সঞ্জয় বাড়ৈ।।
গতকাল,মাদারীপুর পৌরসভার অডিটোরিয়ামে,সমকাল-সুহৃদ সমাবেশের উদ্যোগে, জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব পালন করা হয়েছে। এই বিতর্ক উৎসবে মাদারীপুর জেলার সাতটি উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করে -১।রাজৈর বালিকা উচ্চ বিদ্যালয়।
২।রাজৈর কেজেএস উচ্চ বিদ্যালয়।
৩।শশিকর উচ্চ বিদ্যালয়।
৪।ঘটকচর বহুমূখী উচ্চ বিদ্যালয়।
৫।শামসুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়।
৬।আলহাজ্ব আমিনুদ্দিন উচ্চ বিদ্যালয়।
৭।সরকারি ইউনাইটেড ইসলামিয়া উচ্চ বিদ্যালয়।
সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক, জনাব সোহেল গাজীর সঞ্চালনায়, সভার সভাপতিত্ব করেন, সমকাল -সুহৃদ সমাবেশের সভাপতি, জনাব আসাদুজ্জামান সবুজ। সভায় অনন্যের মধ্যে উপস্থিত ছিলেন, সুহৃদ সমাবেশের উপদেষ্টা, জনাব ইয়াকুব খান, শিশির, সহ-সভাপতি, প্রভাষক অঞ্জন কুমার মন্ডল, জামাত ইসলাম বাংলাদেশ এর মাদারীপুরের সাবেক আমির মাওলানাঃ আব্দুস সোবাহান,বিএনপি নেতা মাসুদ পারভেজ সহ সাংবাদিকবৃন্দ। সকাল ৯ঃ০০ টা থেকে পাঁচটা পর্যন্ত চলা এই বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে,রাজৈর বালিকা উচ্চ বিদ্যালয় এবং রানার -আপ হওয়ার গৌরব অর্জন করে, আলহাজ্ব আমিনুদ্দিন হাই স্কুল মাদারীপুর। শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত হয়, রাজৈর বালিকা উচ্চ বিদ্যালয়ের, দলনেতা প্রেয়সী মন্ডল। পরিশেষে বিজয়ীদের পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। সম্মানিত বিচারকদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।