প্রিন্ট এর তারিখঃ Mar 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 28, 2025 ইং
ভাঙ্গুড়ায় দিলপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি লিটন সম্পাদক সজিব

মো.মেহেদী হাসান।।
পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক কাউন্সিলে তৃণমূল পর্যায়ে নেতা-কর্মিদের গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি পদে মো.লিয়াকত আলী লিটন ও সাধারণ সম্পাদক পদে মো.শরিফুল ইসলাম খান সজীব ও সাংগঠনিক সম্পাদক পদে মো.নান্নু খন্দকার নির্বাচিত হয়েছেন। ২৭ সেপ্টেম্বর-২০২৫ শনিবার রাত প্রায় ৮ টায় বিবি স্কুল এন্ড কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত দিলপাশার ইউনিয়ন বিএনপি’র কাউন্সিল এর ভোট গননা শেষে ফলাফল ঘোষণা করেন,ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক মো. জাফর ইকবাল হিরোক।
সংশ্লিষ্ট নির্বাচনী সূত্রে জানা যায়, শনিবার বিকাল ৩:৩০-৬ টা পর্যন্ত দিলপাশার ইউপি’র নয় টি ওয়ার্ডের তৃণমূল পর্যায়ের ৪শ’৫৯ জন কাউন্সিলার তাদের প্রত্যক্ষ ভোটে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করেন। প্রাপ্ত ভোটের ফলাফলে জানা যায়, ইউনিয়ন বিএনপি’র সভাপতি পদে মো.লিয়াকত আলী লিটন ২৫৬ (আনারস প্রতীক)ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আব্দুল হাই ১৮৯ (ঘোড়া প্রতীক) ভোট পেয়েছেন।সাধারণ সম্পাদক পদে মো.শরিফুল ইসলাম খান সজীব-২৮৬ (কলস প্রতীক)ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো.আরজু ১৫৭ (ফুটবল প্রতীক) ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে মো. নান্নু খন্দকার-২৬৯(মই প্রতীক)ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো.শরিফ উদ্দিন রিপন(চশমা প্রতীক) ১৫৭ ভোট, ও মো.শহিদুল ইসলাম মেম্বর পেয়েছেন (আম প্রতীক) ১৭ ভোট। নির্বাচনী ফলাফল ঘোষণার সময় ভাঙ্গুড়া উপজেলা বিএনপি’র আহবায়ক নূর মুজাহিদ স্বপন বলেন বিএনপি’র তৃণমূলের কর্মীদের প্রত্যক্ষ ভোটে সভাপতি,সম্পাদক ও সাংগঠনিক নেতা নির্বাচন করায় সাধারণ মানুষের মধ্যে গণতন্ত্র চর্চার মনোভাব অনেক অংশে জাগ্রত হয়েছে।
ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক মো.জাফর ইকবাল হিরোক বলেন ভোটাররা শান্তিপূর্ণভাবে উপস্থিত থেকে নির্ভরে উৎস আনন্দের মধ্যে দিয়ে ভোট প্রদান করেন বাধাহীনভাবে ,এই নির্বাচন সুন্দর সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে সকলে জানান।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।