
মোঃ শরিফুল ইসলাম।।
সিরাজগন্জের কাজিপুরে মাইজবাড়ী ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট - ২০২৫ এর সপ্তম দিনের খেলায় মুখোমুখি হয় শুভগাছা আবুল তালুকদার স্মৃতি সংসদ বনাম বথুয়াবাড়ি ফুটবল একাদশ। খেলা অনুষ্ঠিত হয় একটি উৎসবমুখর পরিবেশে, যেখানে এলাকার ক্রীড়াপ্রেমীরা উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন।
উক্ত খেলায় মাইজবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জনাব আব্দুল খালেক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
অধ্যক্ষ মোঃ মহসিন রেজা বিপু
সহ-সভাপতি, সিরাজগঞ্জ জেলা যুবদল।
অধ্যক্ষ, চালিতাডাঙ্গা আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজ। বিশেষ অতিথি হিসাবে আরোও উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রেজাওয়ানুর রহমান লিটন সহ কাজিপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
অতিথিরা খেলার পূর্বে খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন এবং খেলায় অংশগ্রহণকারী দুই দলের খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন। তাঁর উপস্থিতি মাঠে ও দর্শকদের মাঝে আলাদা উদ্দীপনা সৃষ্টি করে।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।