প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 28, 2025 ইং
কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুরে দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

এসএম শাহাদাত।।
কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুর সোনাতলা গন্ধরাজ নারী দল কেন্দ্রে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৭ সেপ্টেম্বর) বিকালে প্রশিক্ষণের আয়োজন করে সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) সহযোগিতায় ছিল স্টেমী ফাউন্ডেশন বাংলাদেশ এবং ACCEFS-S প্রকল্প। প্রশিক্ষণে জলবায়ু পরিবর্তনের প্রভাব, স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কৌশল, টেকসই জীবনযাপন এবং সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন দিক তুলে ধরা হয়।পরিচালনায় ছিলেন মোস্তফা কামাল ফিল্ড ফ্যাসিলিটেটর।এতে বক্তব্য রাখেন সিপিপির টিম লিডার এস এম শাহাদাত তিনি বলেন জলবায়ু পরিবর্তনের প্রভাব দিন দিন বাড়ছে। এর বিরুদ্ধে আমাদের নিজেদের প্রস্তুত করতে হবে। এ ধরনের প্রশিক্ষণ সাধারণ মানুষের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।স্থানীয় ২০ জন নারী অংশগ্রহণকারী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় এমন উদ্যোগ ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।