প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 27, 2025 ইং
মাদারীপুরে ২০০ কেজি গাঁজাসহ আটক ২

বেলায়েত হাওলাদার।।
মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উত্তর ঝিকরহাটি এলাকা থেকে বিপুল পরিমাণ মাদকসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে বিশেষ অভিযানে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন—নান্নু দর্জি ও নুরু দর্জি। এসময় তাদের কাছ থেকে ২০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।