প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 27, 2025 ইং
মাদকাসক্ত ছেলে দিনে-দুপুর পুড়িয়ে ভষ্ম করে দিয়েছে টিনসেড বসতবাড়ি

মোঃ শাহিনূর ইসলাম।।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ঘাকপাড়া বাজার সংলগ্ন আলী আজগর ভুট্টার বাড়িতে (২৬ শে সেপ্টেম্বর) শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। মাদকাসক্ত ওই যুবকের নাম মুঞ্জুরুল।। প্রতক্ষ্যদর্শী পরিবার, স্থানীয় সূত্রে ও পুলিশ জানায়, ঘাকপাড়া বাজার সংলগ্ন আলী আজগর ভুট্টুর একমাত্র ছেলে মুঞ্জুরুল মাদকাসক্ত থাকায় কিছুদিন আগে তার স্ত্রী এক সন্তানের জননী তাকে ছেড়ে চলে যায়। এরপর থেকে সে আরও হতাশাগ্রস্ত হয়ে পড়ে। বিভিন্ন সময় সে অভিভাবকের কাছে মাদকের টাকা চাইতো এবং স্ত্রীকে ফিরিয়ে এনে দিতে চাপ দিতো। এসব নিয়ে প্রায়ই সে পারিবারিক অশান্তি লাগিয়ে রাখতো। শুক্রবার দুপুরে সবাই যখন জুম্মার নামাজে ব্যস্ত, তখন পেট্রোল ঢেলে টিনসেড বসতঘরে আগুন লাগিয়ে দেয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে আশপাশের সবাই ছুটে আসেন। খবর পেয়ে নালিতাবাড়ী ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে সবকিছু পুড়ে ভষ্ম হয়ে যায়।
এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিভাবকের সহযোগিতায় অভিযুক্ত ছেলে মুঞ্জুরুলকে আটক করে। পরে রাতেই তার বাবা আলী আজগর ভুট্টু বাদী হয়ে ছেলের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।