
মোঃ শরিফুল ইসলাম।।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জননন্দিত নেতা সাইদুর রহমান বাচ্চু জানিয়েছেন, জনতার দাবির মুখে তিনি সিরাজগঞ্জ-৩ (তারাশ-রায়গঞ্জ) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রস্তুত আছেন।
তিনি বলেন, "জনগণের ভালোবাসা ও কর্মীদের আবেগের প্রতি শ্রদ্ধা রেখেই আমি নির্বাচন করতে আগ্রহী। তবে সবকিছু নির্ভর করছে দেশনেতা তারেক রহমানের সিদ্ধান্তের উপর। তিনি চাইলে এবং অনুমতি দিলে আমি নির্বাচনের মাঠে নামব।"
দীর্ঘদিন ধরে মাঠে থেকে সংগঠনকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন সাইদুর রহমান বাচ্চু। তারাশ ও রায়গঞ্জে তার জনপ্রিয়তা এবং সাংগঠনিক দক্ষতা তাকে এই আসনের জন্য একটি শক্তিশালী প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।