প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 27, 2025 ইং
সরুলিয়া ইউনিয়ন বিএনপির সম্মেলনে আংশিক কমিটি ঘোষণা

শেখ সানজিদুল হক।।
সাতক্ষীরা জেলার তালা উপজেলার ৩ নং সরুলিয়া ইউনিয়ন বিএনপির সম্মেলনের মধ্য দিয়ে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে পাটকেলঘাটা ওভারব্রিজ সংলগ্ন বাবলু মার্কেটের সামনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. রাশেদুল হক রাজু।
সম্মেলনের প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা-কলারোয়ার সাবেক সংসদ সদস্য জনাব হাবিবুল ইসলাম হাবিব।
বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও তালা-কলারোয়া টিম প্রধান আবুল হাসান হাদী।
এছাড়াও উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবু মৃণাল কান্তি রায়, সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগরঘাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাব্বত আলী সরদার, ধানদিয়া ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আলী হোসেন, যুবদলের সভাপতি মির্জা আতিয়ার রহমান, সহ-সভাপতি খালিদ হোসেন, সদস্য সচিব মোস্তফা হোসেন মন্টু, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জি এম আবু মুহিত প্রমুখ।
সম্মেলনে সরুলিয়া ইউনিয়ন বিএনপির আংশিক কমিটি ঘোষণা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও তালা-কলারোয়া টিম প্রধান আবুল হাসান হাদী।
ঘোষিত আংশিক কমিটির নামসমূহ হলো—
সভাপতি : মো. রাশেদুল হক রাজু
সহ-সভাপতি : মুজিবার সরদার
সহ-সভাপতি : শেখ শহিদুল ইসলাম
সহ-সভাপতি : মো. নাজিমউদ্দীন সানা
সাধারণ সম্পাদক : আব্দুর রকিব সরদার
সহ-সাধারণ সম্পাদক : ডাক্তার মামুনুর রহমান খাঁন
সহ-সাধারণ সম্পাদক : শেখ আবুল কাশেম
সাংগঠনিক সম্পাদক : মো. ইউনুস আলী
সহ-সাংগঠনিক সম্পাদক : মোহাম্মদ ইসমাইল হোসেন
. সহ-সভাপতি: মুশফিকুজ্জামান বিশ্বাস
প্রধান অতিথির বক্তব্যে জনাব হাবিবুল ইসলাম হাবিব বলেন,
“সামনের জাতীয় নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ের সংগঠনগুলোকে আরও শক্তিশালী করতে হবে। নতুন কমিটি দলের প্রতি নিবেদিত থেকে আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।