প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 27, 2025 ইং
দঃ বাজার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল

গাইবান্ধা প্রতিবিধি।।
গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়ন এর দঃ বাজার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে সবজি চাষ করছে।
স্থানীয় সুত্রে জানাযায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুই বছর পুর্বে বিদ্যালয়ের মাঠের পশ্চিম পাশে শহীদ মিনার স্থানীয় আওয়ামিলীগ নেতা মোহাম্মদ আলী মাষ্টারের বাধার মুখেও স্থাপন করা হয়।তখন থেকেই বিদ্যালয়ের মাঠ টি দখলের পায়তারা চালান।মোহাম্মদ আলী মাষ্টার মারা গেলে তার জামাতা মোঃ শাহীন জোর পুর্বক মাঠে বাসের বাতি(জাংলা) দিয়ে মাঠে সবজি চাষ শুরু করেন।শহীদ মিনারে ছাগল বেধে পালন করছেন।এলাকাবাসী জানান মোহাম্মদ আলী মাষ্টার স্থানীয় আওয়ামিলীগ নেতা হওয়ায় তিনি মারা যাওয়ার পর একই প্রভাব খাটিয়ে তার জামাতা মোঃ শাহীন এসব করছেন।
ফলে কোমলমতি শিশুদের খেলাধুলা করতে পারছে না।তার সঙ্গে রয়েছ ছাগলের মলমূত্রের নোংর গন্ধ। রয়েছে স্বাস্থ্য ঝুঁকি।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফজ্জামান সরকার বলেন উর্দ্ধতন কতৃপক্ষ কে জানিয়ে কোন লাভ হয়নি।
সুন্দরগন্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুর মোহাম্মদ যোগাযোগ করা হলে তিনি বলেন,বিষয়টি আমি জানতাম না।পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।