প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 25, 2025 ইং
গজারিয়ায় অসহায় ও দুস্থদের পাশে ভবেরচর ইউনিয়ন বিএনপি

গাজী মাহমুদ পারভেজ।।
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে সেলাই মেশিন, হুইলচেয়ার ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এ সময় ১৬টি সেলাই মেশিন, ৪টি হুইলচেয়ার এবং ৩০ জনকে নগদ অর্থ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকার।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম ভিপি মাসুম, স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন,"বর্তমান সময়ে অসহায় মানুষ চরম কষ্টে দিন পার করছে। এ সময় তাদের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। বিএনপি জনগণের দুঃখ-দুর্দশা লাঘবে সব সময় কাজ করছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।"
স্থানীয়রা এ উদ্যোগকে মানবিক ও সময়োপযোগী আখ্যা দিয়ে বলেন, রাজনৈতিক দলগুলো যদি জনগণের পাশে থেকে এভাবে সহায়তা করে, তবে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।