শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী সকল ভাই-বোন ও শুভানুধ্যায়ীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
দুর্গাপূজা বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এই উৎসব শুধু একটি ধর্মের মধ্যে সীমাবদ্ধ নয়—এটি আমাদের সকলের মিলনমেলা, ঐতিহ্য ও সম্প্রীতির প্রতীক।
আমরা বিশ্বাস করি, সব ধর্মের মানুষ যেন শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারে—এটাই আমাদের সাংবিধানিক অধিকার এবং সামাজিক দায়িত্ব।
শারদীয় দুর্গাপূজা হোক আনন্দময়, নিরাপদ ও হৃদয়স্পর্শী।
এই উৎসব আমাদের মধ্যে ভালোবাসা, সহনশীলতা ও ভ্রাতৃত্ববোধ আরও গভীর করুক।
শুভ দুর্গাপূজা।
শুভেচ্ছান্তে,
রাশেদুল হাসান রিপন
আহ্বায়ক
কাজিপুর উপজেলা ছাত্রদল।