
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের হিন্দু সম্প্রদায়সহ সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।
এই পবিত্র উৎসব সনাতন ধর্মাবলম্বীদের জন্য শুধু ধর্মীয় উৎসবই নয়, বরং আমাদের জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ।
দুর্গাপূজা সকলের মাঝে ভালোবাসা, শান্তি, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করুক—এই কামনাই করি।
বাংলাদেশে সব ধর্মের মানুষ যুগ যুগ ধরে সহাবস্থান করে আসছে। আমরা চাই এই বন্ধন আরও দৃঢ় হোক এবং সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করুক।
সবার জন্য দুর্গাপূজা হোক আনন্দময়, নিরাপদ ও সার্থক।
শুভ দুর্গাপূজা।
শুভেচ্ছান্তে,
এডভোকেট রবিউল হাসান
সাবেক সিনিয়র সহসভাপতি,
কাজিপুর উপজেলা বিএনপি।