
চালিতাডাঙ্গা মহিলা ডিগ্রী কলেজের নবনিযুক্ত গভর্নিং বডির সম্মানিত সভাপতি অধ্যক্ষ জনাব মোঃ মহসিন রেজা মহোদয় ও অন্যান্য সদস্যদের শুভাগমন উপলক্ষে এক সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সেলিম রেজা, সাবেক সভাপতি, কাজিপুর উপজেলা বিএনপি ও সিরাজগঞ্জ -১ আসনের বিএনপির মনোনয়ন পদপ্রার্থী।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন:জনাব নাজমুল হাসান তালুকদার রানা সহ-সভাপতি, সিরাজগঞ্জ জেলা বিএনপি।
জনাব প্রভাষক আব্দুস সালাম, সাবেক সাধারণ সম্পাদক, কাজিপুর উপজেলা বিএনপি
জনাব অ্যাডভোকেট রবিউল হাসান, সাবেক সিনিয়র সহ সভাপতি, কাজিপুর উপজেলা বিএনপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী আলহাজ্ব খোশলেহাজ উদ্দিন।
উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক প্রাণবন্ত ও স্মরণীয় আকার ধারণ করে। নতুন সভাপতির প্রতি শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাতে কলেজ প্রাঙ্গণ ছিল সাজসজ্জায় সজ্জিত।
অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন চালিতাডাঙ্গা মহিলা ডিগ্রী কলেজ অধ্যক্ষ জনাব মোঃ ফজলুল হক সাহেব।