
শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন!
সিরাজগঞ্জ জেলার সকল সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনসহ দেশবাসীকে শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছি।
দুর্গাপূজা কেবল ধর্মীয় উৎসবই নয়, এটি আমাদের জাতীয় সংস্কৃতিরও অবিচ্ছেদ্য অংশ। এই উৎসব আমাদের মধ্যে সহমর্মিতা, শান্তি ও ভ্রাতৃত্ববোধের বার্তা বয়ে আনে।
বাংলাদেশ বহুত্ববাদ, সম্প্রীতি ও সহাবস্থানের এক উজ্জ্বল দৃষ্টান্ত। সকল ধর্ম ও বর্ণের মানুষ মিলে-মিশে যে উৎসব পালন করে, তা-ই আমাদের সামাজিক ঐক্যের প্রতিচ্ছবি।
এই পূজার আনন্দ হোক সবার মাঝে সমানভাবে বিস্তার, গড়ে উঠুক শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও প্রগতিশীল বাংলাদেশ।
শুভেচ্ছান্তে,
নাজমুল হাসান তালুকদার রানা
সহ-সভাপতি, সিরাজগঞ্জ জেলা বিএনপি।
সিরাজগঞ্জ -১ (কাজিপুর + আংশিক সদর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী।