প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 25, 2025 ইং
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমিনুল ইসলাম-এর শুভেচ্ছা বার্তা

শারদীয় দুর্গাপূজার শুভক্ষণে হিন্দু ধর্মাবলম্বী সকল ভাই-বোন ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও শুভকামনা।
দুর্গাপূজা কেবল ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালি সংস্কৃতি, ঐতিহ্য ও সম্প্রীতির এক মহামিলন। এ উৎসব আমাদের মনে করিয়ে দেয়—ভ্রাতৃত্ব, সহানুভূতি ও সহনশীলতার চর্চার মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব।
বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, যেখানে সকল ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে।
তাই আসুন, শারদীয় এই উৎসবকে ঘিরে আমরা হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে গড়ে তুলি ভালোবাসা ও সম্প্রীতির সমাজ।
শুভ দুর্গাপূজা সবার জীবনে বয়ে আনুক শান্তি, মঙ্গল ও অগ্রগতি।
শুভ শারদীয় দুর্গাপূজা!
আন্তরিক শুভেচ্ছায়,
আমিনুল ইসলাম
কাজিপুর উপজেলা স্বেচ্ছাসেবকদল।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।