প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 25, 2025 ইং
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কাজিপুর উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব রুবেল-এর শুভেচ্ছা বার্তা

শারদীয় দুর্গাপূজার পবিত্র ও আনন্দঘন এই মুহূর্তে কাজিপুর উপজেলা স্বেচ্ছাসেবকদলের পক্ষ থেকে হিন্দু ধর্মাবলম্বী সকল নাগরিককে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও শুভকামনা।
দুর্গাপূজা বাঙালি সংস্কৃতির এক গৌরবময় উৎসব। এই পূজো আমাদের শিক্ষা দেয় সাম্প্রদায়িক সম্প্রীতি, সহনশীলতা ও ভালোবাসার মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে। ধর্ম যার যার—উৎসব সবার, এই চেতনায় উজ্জীবিত হয়ে আমরা মিলেমিশে এই উৎসব উদযাপন করি।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল বিশ্বাস করে, দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা, নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করা আমাদের সকলের সম্মিলিত দায়িত্ব।
আসুন, শারদীয় দুর্গাপূজাকে ঘিরে আমরা আরও একসঙ্গে হই—ভ্রাতৃত্ব, মানবতা ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দিই প্রতিটি প্রান্তে।
শারদীয় দুর্গাপূজা সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি।
শুভ শারদীয় দুর্গাপূজা!
আন্তরিক শুভেচ্ছায়,
শামীম রেজা রুবেল
সদস্য সচিব
কাজিপুর উপজেলা স্বেচ্ছাসেবকদল।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।