প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 25, 2025 ইং
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজ-এর শুভেচ্ছা বার্তা

শারদীয় দুর্গাপূজার এই আনন্দঘন মুহূর্তে সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের পক্ষ থেকে হিন্দু ধর্মাবলম্বী সকল নাগরিককে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন।
দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়—এটি বাঙালির চিরায়ত ঐতিহ্য ও সংস্কৃতির এক গর্বিত প্রতিচ্ছবি। এই উৎসব আমাদের মধ্যে সৃষ্টি করে ভালোবাসা, সৌহার্দ্য, সম্প্রীতি ও মানবিকতার বন্ধন। আমাদের অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশে সকল ধর্ম-বর্ণের মানুষ মিলেমিশে যেন শান্তিপূর্ণভাবে এই উৎসব উপভোগ করতে পারে—এই আমাদের কাম্য।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় জাতির প্রতিটি ধর্ম, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি গভীর শ্রদ্ধাশীল। আমরা বিশ্বাস করি, সকল নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।
আসুন, শারদীয় দুর্গাপূজার এই পবিত্র আনন্দক্ষণে আমরা একে অপরের পাশে দাঁড়াই, ভ্রাতৃত্ববোধ ও সহানুভূতির হাত বাড়িয়ে দিই, এবং একটি শান্তিপূর্ণ, মানবিক বাংলাদেশ গঠনে নিজ নিজ দায়িত্ব পালন করি।
শুভ শারদীয় দুর্গাপূজা!
আন্তরিক শুভেচ্ছায়,
সেরাজুল ইসলাম সেরাজ
সাধারণ সম্পাদক
সিরাজগঞ্জ জেলা ছাত্রদল।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।