
এসএম শাহাদাত।।
কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কৃষ্ণনগর গ্ৰামের মৃত্যু ইমান আলী গাজীর পুত্র হাফিজুর রহমানের বিরুদ্ধে জোর পূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে। একই গ্ৰামের মৃত্যু গুরুচরণ ঘোষের পুত্র অমল কৃষ্ণ তিনি বলেন আমার ও ছোটভাই বিমলের কৃষ্ণনগর মৌজায় ৮৩৮ খতিয়ানে ১৬২৬ হাল দাগে
৫০ শতক জমি আছে। এই জমি দুই মাস আগে কৃষ্ণনগর গ্রামের মৃত ঈমান আলী গাজীর ছেলে হাফিজুর রহমান কিছু ভাড়াটিয়া ও দস্যু নিয়ে আমার ঐ৫০ জমি দখল করে এবং সাইন বোর্ড লাগিয়ে দিয়ে আসে। বর্তমানে জমিতে আমনধান আছে যা জবরদখলে রেখেছে ধুরন্ধর হাফিজুর রহমান। এরপর থেকে নানান হুমকী ধমকি অব্যহত রেখেছে। নিরুপায় হয়ে সংখ্যালঘু পরিবারটি বেশ অসহায়ত্ব বোধ করছে। এ ঘটনা প্রসঙ্গে কথা হলে হাফিজুর রহমান বলেন বিমলের হাত দিয়ে বরষা এনজিওতে টাকা রেখেছিলাম। ঐ টাকা না পাওয়া পর্যন্ত জমির দখল ছাড়বোনা। এ ঘটনায় কালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে জমির মালিক বিমল কুমার ঘোষ। থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রশিদ মৃধার সাথে কথা হলে তিনি বলেন এ বিষয়ে অভিযোগ পেয়েছি, তদন্ত করে দেখা হবে।