মোঃ সাজ্জাদ শেখ সুমন।।
আজ বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর সকাল 6:30 মিনিটে গাজীপুর ,কালিয়াকৈর, চন্দ্রা পল্লী বিদ্যুৎ বাজার চন্দ্রা পল্লী বিদ্যুৎ সমিতি ১ উপকেন্দ্রের পূর্ব পাশে একটি ৪ তলা বিশিষ্ট তিন তলায় এ ঘটনা ঘটে ।
মৃত রুজিনা বেগম (৫০) স্বামী: আবু জাফর
মৃত রোজিনা বেগম ওহাব মন্ডলের বাসায় ব্যাচেলার ছেলেদের রান্না করতেন ।
উক্ত বিল্ডিং এর আনুমানিক ৫০০ মিটার দূরে লাল মিয়ার টিনসেট বাসায় ভাড়া থাকতেন ।
গ্রামের বাড়ির বগুড়ায়
তার স্বামী জানায় আজকে ভোরে ৫:৩০ মিনিটে
রান্না করতে যায়
স্থানীয়রা জানান আনুমানিক ৬:৩০ মিনিটে তিন তলা বিল্ডিং এর ব্যালকনি থেকে ময়লা ফেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট তার শরীরের প্রায় ৯৯% দগ্ধ হয়ে তাৎক্ষণিক মৃত্যু হয় এবং নিচে একটি টিন সেট বাসার গেটের উপরে পড়ে একহাতে লোহার সূচালো অংশ গেঁথে যায় এবং সে ঝুলে থাকতে দেখা যায়
তাৎক্ষণিক উক্ত এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়।
উক্ত চারতলা বিশিষ্ট বিল্ডিং এর ব্যালকনির পাশ্ববর্তী দিয়ে বিদ্যুৎ এর ৩৩ কেভি উপকেন্দ্রের সংযোগ তারের সাথে এই ঘটনা ঘটে।
পরবর্তীতে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়।
পুলিশ ধারণা করছে ব্যালকনি থেকে ময়লা ফেলার সময় বিদ্যুতের লাইনের কিভাবে পড়লো তা এখনো জানা যায়নি । ময়নাতদন্ত শেষে লাশটি বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হবে
আর যাদের জন্য রান্না করত তারা সকলেই বিভিন্ন অফিসের চাকরি করে ।
এ তথ্য নিশ্চিত করে এসআই. রফিকুল (কালিয়াকৈর থানা) গাজীপুর
স্থানীয় বাসিন্দারা জানায় এর আগেও সেখানে বিদ্যুৎস্পৃষ্ট আরো কয়েকটি মৃত্যুর ঘটনা ঘটেছে তারা জানায় বিল্ডিং সংলগ্ন এরকম একটি বিপদজনক বিদ্যুৎ সংযোগ থাকা অনিরাপদ তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যবস্থা গ্রহণের দাবি করেন তারা