প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 25, 2025 ইং
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আঃ সালামের শুভেচ্ছা বার্তা

মোঃ শরিফুল ইসলাম।।
শারদীয় দুর্গাপূজার এই মহোৎসবময় সময়ে কাজিপুর উপজেলার সকল সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনসহ দেশবাসীকে জানাই হৃদয় থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
দুর্গাপূজা আমাদের দেশের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল প্রতীক। এই উৎসব শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও পারস্পরিক সম্মানের বন্ধনকে আরও গভীর করে তোলে।
এই উৎসবের মাধ্যমে সমাজে গড়ে উঠুক ভ্রাতৃত্ব, সহমর্মিতা এবং মানবিক মূল্যবোধের চেতনা।
আমি প্রার্থনা করি, এই পবিত্র দুর্গোৎসব হোক সকল ভেদাভেদ ভুলে একসাথে চলার প্রেরণা।
একটি সুন্দর, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গঠনে আমাদের সম্মিলিত প্রয়াস আরও বেগবান হোক।
শুভ দুর্গাপূজা! শুভ শারদীয় উৎসব!
শুভেচ্ছান্তে,
প্রভাষক আঃ সালাম
সাবেক সাধারণ সম্পাদক,
কাজিপুর উপজেলা বিএনপি।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।