প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 25, 2025 ইং
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

সাকিল আহমেদ।।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সিঁড়ি থেকে পড়ে অজ্ঞাতনামা (৪৮) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রে জানা যায়, ভোর ৪টা ৩০ মিনিটের দিকে অর্থোপেডিক্স বিভাগের চতুর্থ তলার রেলিং সিঁড়ি দিয়ে নামার সময় ওই ব্যক্তি নিচে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে উদ্ধার করে জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ভোর ৪টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে রাত প্রায় ১২টা ৩০ মিনিটে খুলনার রূপসা ব্রিজ টোল প্লাজার ওইপাশ থেকে আজিজুল ও ওসমান নামে দুই ব্যক্তি তাকে বিষপান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। রাত ১টা ৫৮ মিনিটে মেডিসিন বিভাগের ৫ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয় তাকে।
পরে সেখান থেকে হাঁটতে হাঁটতে অর্থোপেডিক্স বিভাগের সিঁড়ির রেলিং দিয়ে নিচে পড়ে তার মৃত্যুর ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।