প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 25, 2025 ইং
তাড়াশ,গুরুদাশপুরে স্বাধীনতার পর থেকে একটি শেতুর অপেক্ষায় লক্ষ জনতা

মো সোহাগ আলী।।
সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার ধামাইচ বাজার গুমানী নদির উপর একটি সেতুর অপেক্ষায় রয়েছেন প্রায় ১ লাখ জনতা। ধামাইচ বাজার গুমানী নদীর ঘাটে প্রতি দিন জাতায়াত করেন অনেক সাধারন মানুষ।একটি মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয় রয়েছে।বর্ষার সময় অনেক নৌকা ডুবার ঘটনা শুনতে পাওয়া যায়। অনেক সময় এ ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে হয় এই সব এলাকার জনসাধারনদের । ধামাইচ বাজার গুরুদাসপুর উপজেলা এবং তাড়াশ উপজেলার মধ্যবর্তী হওয়ায় দুই উপজেলার বাণিজ্যিক একমাত্র কেন্দ্র হল ধামাইচ বাজার। ধামাইচ বাজার নওখাদা,বিন্নাবাড়ি,সবুজপাড়া,কাটাবাড়ি,হিমনগর,ঈশ্বর পুর,চরকুশাবাড়ি,বাহাদুরপাড়া,ও শিকার পুর সহ ২৫টি এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থা একমাত্র খেয়ানৌকা। ধামাইচ বাজার গুমানী নদীর উপর একটি সেতুর দাবি লক্ষ মানুষের। বর্ষাকালে নৌকা ও গ্রীষ্মকালে পারাপারের ব্যবস্থা বাসের সাঁকো হয়াই অনেক সময় দুর্ঘটনার কবলে পড়তে হয়। একটি সেতুর অভাবে ধামাইচ এলাকার মানুষের জীবন অতি কষ্টে অতিবাহিত হচ্ছে।এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টোর সাথে যোগাযোগ করলে তিনি সঠিক তথ্য দিতে ব্যর্থ হয়।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।