প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 25, 2025 ইং
টাঙ্গাইল শহরে নদীতে পড়ে এক শিশু নিহত, আরেক জন নিখোঁজ

টাঙ্গাইল শহরে লৌহজং নদীতে পড়ে এক শিশু নিহত হয়েছে। আরেক শিশু এখনো নিঁখোজ। ফায়ার সার্ভিসের লোকজন নিখোঁজ শিশুটি উদ্ধারে চেষ্টা চালাচ্ছে। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটেছে। নিহত শিশুর নাম মেহেদি হাসান (৮)। সে স্থানীয় শফিকুর রহমানের ছেলে।
জানা গেছে, দুপর একটার দিকে মেহেদি হাসান ও আদিব দুইবন্ধু নদীতে নামে মাছ ধরার জন্য। এ সময় দু’জনই স্রোতে ভেসে যায়। খবর পেয়ে দুইটার দিকে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে আসে। তারা মেহেদি হাসানের লাশ উদ্ধার করে। অপর শিশু আদিব এখনো নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের লোকজন চেষ্টা চালাচ্ছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।