প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 25, 2025 ইং
সরাইলে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সদর ইউনিয়নের শ্রীডোবা এলাকা থেকে অজ্ঞাতনামা ৬০ বছর বয়সে এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে
ঢাকা-সিলেট মহাসড়কের উত্তর পাশ সংলগ্ন কুদ্দুছ মিয়ার বাড়ীর পাশে কাচা রাস্তার ঝোপ থেকে এই বৃদ্ধ মহিলার লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ মোরশেদুল আলম চৌধুরী।
তিনি জানান, অজ্ঞাতনামা মহিলার মৃত্যুর বিষয়টি জেলা পিবিআই, সিআইডি টিমকে অবহিত করিলে তাহারা ঘটনাস্থলে উপস্থিত হইয়া অজ্ঞাতনামা লাশের পরিচয় সনাক্ত করার জন্য নমুনা সংগ্রহ করেন। পরে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করিয়া মৃত দেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।