প্রিন্ট এর তারিখঃ Mar 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 24, 2025 ইং
সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি মোঃ আব্দুল্লাহেল বাকী বিসিএস

মোঃ মশিউর রহমান।।
বাংলাদেশ পুলিশের ডিএমপির ডিবিতে কর্মরত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ আব্দুল্লাহেল বাকী বিসিএস (পুলিশ) ক্যাডারে "সহকারী পুলিশ সুপার " পদে পদোন্নতি পেয়েছেন। বুধবার সকালে ডিএমপির সদর দপ্তরে তাঁকে পদোন্নতির ব্যাচ পড়িয়ে দেন ডিএমপির কমিশনার ও অতিরিক্ত কমিশনার। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ এর (২২ সেপ্টেম্বর ২০২৫) এক প্রজ্ঞাপনে তাঁকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি প্রদান করা হয়।
আব্দুল্লাহেল বাকী একজন চৌকস পুলিশ কর্মকর্তা। একজন ভালো মনের মানুষ। তাঁর সার্বিক সাফল্য সহ সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন ঊর্ধ্বতম কর্মকর্তাগন । সেই সাথে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় তাকে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।